পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃ'ত্যু হয়েছে৷ নি'হ'ত মেহেদী হাসান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে৷
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে বসতঘরের সোকেচ এর নিচে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়৷ পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন৷ বরিশালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃ'ত্যু হয় ৷ তার মৃ'ত্যু'তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷