বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীন দিগন্তের প্রতিষ্টা বার্ষিকী -২০২৪। পাঠক নন্দিত জনপ্রিয় এ অনলাইন নিউজ পোর্টালের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কেক কাটা,সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের।
সোমবার (৩ জুন) বিকেল ৫ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
স্বাধীন দিগন্তের সম্পাদক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি মোঃ তরিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, মাত্র ৪ বছরে স্বাধীন দিগন্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে এবং জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে পাঠক নন্দিত হয়েছে। ভবিষ্যতে আরও ভালো সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে যুগ যুগ ধরে । এছাড়াও তিনি স্বাধীন দিগন্তের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
স্বাধীন দিগন্তের সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন, সারাদেশের সাধারণ পাঠকরাই আমাদের প্রাণ। আমরা পাঠকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমাদের পোর্টালে সংবাদ করে থাকি। এ কারণে অতি অল্প সময়ে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছি।
স্বাধীন দিগন্ত পাঠকদের কাছে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে দ্রুত সময়ে সংবাদ গুলো আপলোড করা হয়। সারাদেশের পাঠক মনে জায়গা করে নিচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা থাকলে আগামীতে স্বাধীন দিগন্ত হতে পারে দেশ সেরা সংবাদ মাধ্যম এই প্রত্যাশায় আমরা দেশ ও দেশের মানুষের পাশে সমাজের আয়না হিসেবে থাকতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নুরুল আমিন রোকন-সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে),দিদারুল আলম (দিদার)
যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),এবিএম মনিরুজ্জামান- সম্পাদক, দৈনিক সংবাদ দিগন্ত,দৈনিক সংবাদ মোহনার, সহকারী সম্পাদক -জাহাঙ্গীর হোসেন কামরুল, আশা , জাকির হোসেন- উপ-মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, খন্দকার আব্দুল মান্নান বাবু, উপদেষ্টা স্বাধীন দিগন্ত, এনজিওর নারায়ণগঞ্জ জোনের জেনারেল ম্যানেজার – ফারুক হোসেন
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন-সাবেক নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), এইচ এম আল আমিন, সাবেক কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ,কাজী ফখরুল হোসেন, কার্যনির্বাহী সদস্য, এনামুল হক তুহিন, সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), রাসেল আহমেদ, সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),
রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এহতেশামু জ্জামান, প্রিন্সিপাল অফিসার,জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন ,সিনিয়র সাংবাদিক মির্জা সোবেদ আলী রাজা, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মিজানুর রহমান, স্বাধীন দিগন্তর সিনিয়র রিপোর্টার, আরিফুল ইসলাম,জাকারিয়া, সিনিয়র ফটো সাংবাদিক, রিপন খন্দকার প্রমুখসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। সর্বশেষ অনুষ্ঠানে স্বাধীন দিগন্তের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সকলে কেকে কেটে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয় । রাত ৮ ঘটিকার সময় ননস্টপ বর্নিল অনুষ্ঠানের সমাপ্তি হয় ।