সাবেক অ্যাটর্নি জেনারেল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (২ মে বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এজে মোহাম্মদ আলী দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। প্রধান বিচারপতির শোক বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *